আধুনিক পৌরসভা বিনির্মানে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে: মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভাকে বাস্তব অর্থে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাওয়ার লক্ষে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে, তা বাস্তবায়নের লক্ষে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে পৌর শহরকে আধুনিক পৌরসভায় রুপান্তর ও জনজীবনকে আরও উন্নততর করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে মুলাদী বন্দরের ব্যবসায়ীদের দ্বারে দ্বারে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী বর্তমান মেয়র শফিক উজ্জামান রুবেল।

এছাড়াও নৌকা প্রতীকের সমর্থনে নেতাকর্মীরা ৯টি ওয়ার্ডে পৃথকভাবে নৌকায় ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন, এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পৌর এলাকার ২নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খানের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী-পুরুষ দিনভর ভোট প্রার্থনায় ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন।

এসময় জিয়াউল আহসান সিপু খান নৌকার প্রার্থী মোঃ শফিক উজ্জামান রুবেলের গত ১০বছরের পৌর শহরের প্রান্তিক এলাকায় কাচা রাস্তা নির্মান, ব্রিক সলিং রাস্তা নির্মান, আধুনিক পৌরসভার প্রথম শর্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, ব্রিজ-কালভার্ট, পৌর এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করতে ৫০০টি গভীর নলকুপ স্থাপন সহ জাতীয় দুর্যোগ করোনা কালীন সময় মানুষের দ্বারে দ্বারে মেয়র রুবেলের রেকর্ড পরিমান ত্রান সহায়তার কথা উল্ল্যেখ করে ভোট প্রার্থনা করেন।