মুলাদীতে নৌকার সমর্থনে আ. লীগ নেতা নকিব খান ও সিপু খানের গণসংযোগ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিক উজ্জামান রুবেলের নৌকা প্রতীককে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতা নকিব খান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খানের নেতৃত্বে ব্যপক গনসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাদ জুমা নেতাকর্মী-সমর্থকদের নিয়ে পৌর শহরের ২নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নৌকার সমর্থনে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আলমগীর হাওলাদার, মিজান দেওয়ান, যুবলীগ নেতা সোহরাব হোসেন, গোলাম মোস্তফা মল্লিক, চুন্নু মল্লিক, বেল্লাল বেপারী, বসির হাওলাদার, জাকির গাজী, মওদুদ হোসেন, ছাত্রলীগ নেতা ফিরোজ, সজিব বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।