বরিশাল বিসিক উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

রূপালী ডেস্ক॥
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল এর আয়োজনে বিসিক এলাকার বর্ধিত অংশে উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক বরিশাল জসিম উদ্দীন হায়দার।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, শিল্প নগরী কর্মকর্তা বিসিক মালিক সমিতি সদস্য।

উন্নয়ন কাজের উদ্বোধনের ফলে বিসিক শিল্প এলাকার উন্নয়নের দার উন্মোচন হলো। চলতি বছরের শুরু থেকে দ্রুতগতিতে মানসম্পন্ন কাজ এগিয়ে চলায় স্বস্তি প্রকাশ করেছে শিল্পউদ্যোক্তারা। তবে উন্নয়নকাজের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হলেও এটি এখন বেড়ে ৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে।