রক্তাক্ত ছাত্রদল নেতাকে ছিনিয়ে আনলেন ইশরাক

অনলাইন ডেস্ক।।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের শেষের দিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হয়ে আটক এক রক্তাক্ত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।