মামলা প্রত্যাহারের দাবিতে ভান্ডারিয়ায় জাতীয়-পার্টি জেপির মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়ীয়া থানায় সম্প্রতি ১৪ দলীয় জোটের জাতীয়-পার্টি জেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর নামে পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন নেতা-কর্মীকে আসামি করে মামলা দেয়ায় তা প্রত্যাহারের দাবিতে ভান্ডারিয়ায় জাতীয়-পার্টি জেপির মানববন্ধন ও সমাবেশ করেছে।

উপজেলা জাতীয়-পার্টি জেপি উদ্যোগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ভান্ডারিয়া- মঠাবাড়ীয়- বরিশাল আঞ্চলিক মহাসড়কের, ওভার ব্রিজ, বার্তা ভবনের সামনে প্রায় এক কিঃমিঃ জুড়ে ঘন্ট্যাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সাবেক ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুবসংহতির উপজেলা সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্য সচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের সদস্য সচিব মো. মাহাবুব শরিফ শুভ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে সমাবেশে অংশগ্রহন করেন- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক ও ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার, যুগ্ম আহবায়ক মো. হায়দার আলী হাওলাদার, মো. কায়সারুল ইসলাম মালকর, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, মো. সেন্টু মোল্লা, পৌর জেপির আহবায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্য সচিব আহসানুল কিবিরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক মো. মনির সরদার, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি শাজাহান সরদার, পৌর যুবসংহতির সভাপতি নাসীর উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক মো. সাইদুল মুন্সি সহ জেপি ও অঙ্গসংগঠনের উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ সমাবেশে উপস্থিত ছিল।

বক্তারা বলেন, দোষিদের বিরুদ্ধে আইনগ ব্যাবস্থা নিন এবং অবিলম্বে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। না হলে পরবর্তীতে এর চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে।