উজিরপুরে র‌্যাবের অভিযান: ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল সোমবার (১৫ ফেব্রয়ারি) উজিরপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

উজিরপুর থানাধীন ভবানীপুর বাজারস্থ জনৈক হেমায়েত আকনের স্ব-মিল এর সামনে রাত ৯টায় র‌্যাব সদস্যরা ২জন ব্যক্তিকে আটক করে। তাদের নাম- (১) মোঃ জালিছ বেপারী (২২), পিতাঃ মোঃ বশির মল্লিক, সাং- ভবানীপুর, (২) মোঃ ইমন হাওলাদার (১৯) পিতাঃ মোঃ মাহাবুব হাওলাদার, সাং- শোলক সর্বথানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ৫৮০ (পাঁচশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।