জনগণের ভোটাধিকার হরন করে নিয়েছে সরকার: সরোয়ার

রূপালী বার্তা॥
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকার সকল নির্বাচনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করার মাধ্যমে জনগনের ভোটাধীকার হরন করে নিয়েছে।

মঙ্গবার (১৬ ফেব্রয়ারী) বেলা সাড়ে ১১টায় সদররোড জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ে এক মতবিমিয় সভায় তিনি এ কথা বলেন। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবীতে আগামী ১৮ ফেব্রয়ারী বরিশালে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে তারা স্থানীয় সরকার নির্বাচনে ধ্বংস করে দিয়েছে। ৭৪ সালে দেশে গণতন্ত্র ছিল না বলেই দুর্ভিক্ষ হয়ে ছিল এখন দেশে গণতন্ত্র নেই বলে সারাদেশে গুম, খুন ও দুর্নীতি বিরাজ করছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল মঞানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বরিশাল উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আঃ ছত্তার খান, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবুসহ ঝালকাঠী জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. শাহাদৎ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে ১৮ তারিখের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে নগরীর বিভিন্ন সড়কে প্রচার-প্রচারনা লিফলেট বিতরন করেন।