স্মরণে একুশ

স্মরণে একুশ
-সেখ মুজাহিদুল ইসলাম

ফেব্রুয়ারির একু শতারিখ
তপ্ত দুপুর বেলা,
রক্ত মেখে ঘুমিয়ে গেলো
বাংলার সন্তানেরা।

সাহসী ঐ রফিক শফিক
বরকত সফিউল্লাহ,
জীবন দিলো ভাষার তরে
হারলো হায়েনারা।

নগ্ন পায়ে প্রভাত বেলায়
তোমার স্মরণ করে,
ফুলে ফুলে ভরিয়ে তুলি
শহীদ বেদীর মূলে।

সাহস ছিলো আদর্শ ছিলো
ছিলো ভালোবাসা,
তাইতো জীবন তুচ্ছ করে
ভাঙলো ১৪৪ ধারা।

অহংকারে ভরে জীবন
গর্বে ভরে বুক,
ভাষার তরে জীবন দিলো
আমার পূর্ব পুরুষ।

সাহসী অনেক জাতি আছে
এই পৃথিবীর বুকে,
ভাষার জন্য জীবন দানে
বাঙালীরাই এগিয়ে।

মা তোর সন্তানেরা আজো জেগে
ঘুমিয়ে পড়েনি,
দেশের জন্য আজো মোরা
জীবন দিতে পারি।

আজো মোরা জেগে আছি
তোমার মানের তরে,
ফেব্রুয়ারি সাহস যোগায়
বছর ঘূরে এসে।