আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

রূপালী ডেস্ক।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তা ডটকম এর সম্পাদক মো. জিয়াউল আহসান খান সিপু।

দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি দিনটি হলো বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালে নাম না জানা অনেকের বুকের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। আর তাই প্রকাশ করেতে পারছি নিজেদের মুখের ভাষা। এই বিজয়ের পিছনে আছে অনেক নাম না জানা শহীদ ও আছে বাংলার কিছু বীর সন্তান তাদের মধ্যে অন্যতম হলো সালাম, রফিক, জাব্বার, বরকত সহ আরো নাম না জানা অনেকে। মহান সেই শহীদদের আত্মার শান্তি কামনা করছি।