মহান শহীদ দিবসে মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদীতে ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল” কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক জনাব মু. আকতার হেসেন সবুজ। আরো বক্তব্য রাখেন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. অরুন্ধতী দেবনাথ শিমু, স্কুলের সম্মানিত উপদেষ্টা, অভিভাবকগণ, পরিচালকবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মু. আব্দুল্লাহ আহাদ বলেন, একুশের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে, বাঙালি জাতি কোন দিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই আর করবেও না। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা চর্চাসহ আদর্শবান হয়ে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে মুলাদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।