সাংবাদিক হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরগুনা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টাস ইউনিটির ব্যানারে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতেই এ মানববন্ধন হয়েছে। এ মানববন্ধনে বক্তারা বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে এই আন্দোলন কঠোর হবে। জড়িতরা যারাই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

বার্তা বাজারের বরগুনা প্রতিনিধি মেহেদী হাসানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাঃ সম্পাদক এমএ আজীম, বরগুনা রিপোটার্স ইউনিটির সভাপতি মাহাবুবুল আলম মান্নুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়।