সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের গুলিবিদ্ধ সাহসী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে আসামীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক বিচারের দাবীতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় চরফ্যাশন প্রেসক্লাব এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- চরফ্যাশনের প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাবেক সদস্য সচিব ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারন সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক ও যুগান্তর(দক্ষিণ) প্রতিনিধি এম আমির হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জামাল মোল্লা, নোমান সিকদার, ইত্তেফাক সংবাদদাতা মিজান নয়ন, যায়যায়দিন এর প্রতিনিধি মাইনউদ্দীন জমাদার, বার্তাবাজার এর প্রতিনিধি আরিফ হোসেন, নুরউল্যাহ ভুইয়া, সোহেব চৌধুরী প্রমুখ।

প্রকাশ গত ১৯ ফেব্রুয়ারী নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ কালে হামলাকারীরা তাকে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে। এসময় তার শরীরে ২৬টি স্পীন্টারবিদ্ধ হয়। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২১ ফেব্রুয়ারী রাতে মৃত্যুর কাছে হেরে যান সাংবাদিক মুজাক্কির।

সাংবাদিক মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২৩ ফেব্রুয়ারী চরফ্যাশন প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে এবং সাংবাদিকদের নিরাপত্তা এবং দোষীদের আইনের মুখোমুখী করে ফাঁসির দাবী জানিয়েছেন।