র‌্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল(সোমবার) ২৩ ফেব্রয়ারি মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

তার নাম- সোহাগ সরদার (২৮), পিতাঃ হালিম সরদার, সাং-উত্তর রমজানপুর, থানাঃ কালকিনী, জেলাঃ মাদারীপুর।

আসামীর নিকট থেকে ১৪১ (একশত একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদারিপুর জেলার কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।