বরগুনায় ইউপি নির্বাচনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নেতা মজিবুল হক কিসলু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ১১ এপ্রিল নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম মুজিবুল হক কিসলু। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। তিনি দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। ইতিমধ্যে তার ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে পথসভাও করেছেন।

এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শানু বলেন, আমরা চুলছেড়া বিশ্লেষন করে সবার মতামত নিয়ে যোগ্য তিনজনের নাম প্রস্তুত করেছি। এই তিনজনের মধ্য থেকে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তিনি নির্বাচিত হবেন। আমরা তাঁর পক্ষে কাজ করব।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. এম. মজিবুল হক কিসলু বলেন, আমি যদি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হতে পারি তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ্। জননেত্রীর শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। বাস্তবায়নের জন্য কাজ করে যাব।

জানা যায়, ইউনিয়ন কমিটি আয়লাপাতাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছেন। প্রার্থীরা হল, অ্যাডভোকেট এম.মজিবুল হক কিসলু, গাজী শামসুল হক ও আরিফুজ্জামান রেজা।