সাংবাদিক ইলিয়াস হোসেনের বাবার মৃত্যুতে ডিআরইউর শোক

গণমাধ্যম ডেস্ক।।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও এসএ টিভির বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেনের পিতা আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের গোপালপুর থানার নন্দনপুরের কাচারিপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান।

তিনি বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন পুত্র ও তিন কন্যা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জুমা মরহুমের নিজ বাড়িতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে টাঙ্গাইলের গোপালপুরের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইলিয়াস হোসেনের পিতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।