কাউখালীতে ৮ লাখ টাকার জাটকা আটক, দেয়া হলো এতিমখানায়

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালীতে অবৈধ ভাবে পাচারকালে ৫০ মন জাটকা আটক করেছে কোস্ট গার্ড। নওশের আলীর নেতৃত্বে বৃহস্পতিবার কোস্টগার্ড রাত ২টার দিকে কোস্টগার্ডের সদস্যরা এসব জাটকা আট করেন।

জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বেকুটিয়া ফেরীঘাটে মহিপুর কুয়াকাটা থেকে আসা সাক্ষীরা-খুলনাগামী মিমজাল (ঢাকা মেট্রো ব-১৫-০৯৯৬) একটি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১৩ কার্টুনে ভর্তি জাটকা মাছ আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার নিকট হস্তান্তর করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা। আটককৃত জাটকা উপজেলার অর্ধশত এতিমখানা ও ৬ শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

পরিবহন বাসটি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও একই কায়দায় ১মাস পূর্বে এরকম মাছ পাচার হওয়ায় আটক করেছিল কোস্টগার্ড।