চরফ্যাশন কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব নিলেন নুরুজ্জামান

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশন উপজেলা একমাত্র সর্বোচ্চ আরবী বিদ্যাপীট চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওঃ নুরুজ্জামান। সোমবার (০১ মার্চ) থেকে তাকে গভানিং বডির সিন্ধান্ত মোতাবেক এই মাদ্রাসা পরিচালনার জন্যে দায়িত্ব দেয়া হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আশরাফ আলীর ২৮ ফেব্রুয়ারী/২১ তারিখে (অবঃ)গ্রহণ করেছেন। ফলে মাদ্রাসার পরিচালনার জন্যে দায়িত্ব নিতে হয়েছে বলে মাওঃ নুরুজ্জামান এই প্রতিবেদককে জানিয়েছেন।

তিনি বলেন, আমি এই মাদ্রাসার উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছি। এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমি সকলের সহযোগিতা কামনা করি। এতবড় গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলে আমার ভূলত্রুটি গুলো ধরে দিলে আমি খুশি হব।