চরফ্যাশনে নবনির্বাচিত মেয়রকে এমপি জ্যাকরেব শুভেচ্ছা

চরফ্যাশন প্রতিনিধি।।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে নব নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো, মোরশেদকে শুভেচ্ছা জানিয়েছেন আসলামপুর আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাষ্টার ও সাধারণ সম্পাদক নওয়াব কাজীসহ দলীয় নেতাকর্মী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এই সময় উপস্থিত ছিলেন, আসলামপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন, ইউপির সদস্য অজিউল্যাহ মিয়া, নুর নবী যুবলীগ নেতা শাহাবুদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র প্রার্থী মো. মোরশেদ বলেন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির একান্ত প্রচেষ্টায় আমি নৌকা প্রতীক পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। পৌরবাসীর কাছে আমি কৃতজ্ঞ।