বেতাগীতে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় আশ্রয়কেন্দ্রে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

শফিকুল ইসলাম ইরান, বেতাগী।।
সারাবিশ্বের মানুষ যখন করোনা ভাইরাসে আতংকিত ঠিক তখন বাংলাদেশে আঘাত করেছে সুপার সা‌ইক্লোন ‘আমফান’, যার প্রভাব পড়ছে বরগুনা জেলার বেতাগী থানার অসহায় ও দরিদ্র মানুষের উপর।প্রাকৃতিক দূর্যোগ আমফান মোকাবেলা করতে ও মানুষের ভোগান্তি লাঘবের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে উপজেলার প্রত্যেক ইউনিয়নের (সাইক্লোন সেল্টার) আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে আসার জন্য সাধারণ লোকদের উৎসাহিত ও সহায়তা করেন ছাত্রলীগের কর্মীরা ।

জানা যায়, মহামারী করোনার প্রাদুর্ভাব মোকাবেলা করতে না করতেই প্রাকৃতিক দুর্যোগ আমফান এর আবির্ভাব, এমন পরিস্থিতিতে আশ্রয় নিতে আসা সাধারণ লোকদের ইফতারের কথা ভেবে (২০ মে) বুধবার সন্ধ্যায় উপজেলাব্যাপী বেতাগী উপজেলা ছাত্রলীগ নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করে এবং প্রায় তিনশত রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করে। ছাত্রলীগের কর্মীরা নিজেরা খেয়ে না খেয়ে দুর্যোগ মোকাবিলা করতে মানুষের সেবায় নিয়োজিত ছিল। উপজেলার বিবিচিনি, ঝোপখালি, কেওরাবুনিয়া, ঝিলবুনিয়া, চরখালি, ভোড়া কালিকাবাড়ি,গেরামর্দ্দন, হোসনাবাদ,জলিসাবাজার সহ প্রত‍্যন্ত অঞ্চলেও এই ইফতার সামগ্রী পৌঁছানোর চেষ্টা করা হয়।

এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি.এম.আদনান খালিদ মিথুন বলেন, আমার ব্যক্তিগত অর্থ সহ অনেক ছাত্রলীগ কর্মীদের ঈদের কেনাকাটার জমানো টাকা দিয়ে আজ দুর্যোগে আশ্রয়কেন্দ্রে আসা লোকদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এ সামান্য উপহার দিয়ে সাধারণ মানুষদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।

সাধারণ সম্পাদক সাব্বির আকন বলেন, মহামারী করোনা সহ প্রাকৃতিক দূর্যোগ আমফানে বেতাগী উপজেলা ছাত্রলীগ সর্বদা সাধারন মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এসময়ে ছাত্রলীগের পাশাপাশি অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।