মুলাদীতে বর্ণাঢ্য আয়োজনে তালাশ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
কেক কাটা, আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মুলাদীতে দৈনিক আজকের তালাশ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) মুলাদী উপজেলা পরিষদ হলরুমে বেলা ১২টায় দৈনিক আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, চরকালেখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহসিন উদ্দিন খান, পল্লী বিদ্যুৎ ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল খান, উপজেলা আওয়ামীলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, বরিশাল জেলা যুবলীগ নেতা মনিরুল হাসান খান টিপু, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা জাফর মল্লিক, আলোকিত মুলাদীর উপজেলা সম্পাদক মহি উদ্দিন জুয়েল, সাংবাদিক ঐক্যফোরামের সাধারন সম্পাদক শাহিন সরদার, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সাংবাদিক রেজা হাওলাদার, পৌর সভা ছাত্রলীগের সাধারন সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি ফারুক বয়াতী, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু, শাহাদাত হাওলাদার, সুমন হাওলাদার প্রমুখ।