বরিশালের জেলা ও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রূপালী বার্তা।।
বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ি দিবসটি পালন করে। রূপালী বার্তার প্রতিনিধিদের পাঠানো খবরে রয়েছে বিস্তারিত-

আগৈলঝাড়া প্রতিনিধি: আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আনন্দ র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসটি তাৎপর্য তুলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খান, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ দলীয় নেতা-কর্মীরা।

গৌরনদী প্রতিনিধি: গৌরনদীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান (প্রিন্স) সহ অন্যান্যরা।

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ই মার্চ পালন করেছে উপজেলা প্রশাসন, আ‘লীগ ও তার অঙ্গ সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। সারাদিন ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ প্রচার করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ৬ মার্চ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আলোকসজ্জা করে। ৭ই মার্চ সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ওসি মাসুদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, এমাদুল হক খান।

এছাড়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভান্ডারিয়া প্রতিনিধি: ভান্ডারিয়া থানার উদ্যোগে রোববার বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম নবীন। ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী, ভান্ডারিয়া থানার এস আই হুমায়ন কবির।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান এনায়েত করিম, মোঃ তৈয়বুর রহমান, যুবলীগের ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির, ভান্ডারিয়া পুজা উদযাপন কমিটির সভাপতি আ,লীগ নেতা কিরন চন্দ্র বসু ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি রাহাদ জোমাদ্দার প্রমুখ্য।

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে ৭ ই মার্চ উপলক্ষ্যে আনন্দ উদযাপন ও আলোচনা সভা রবিবার বিকলে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুনীল কুন্ডু, ওসি তদন্ত রেজাউল করিম রাজিব, এস,আই মজিবুর রহমান, ইউপি সদস্য রুবেল রিয়াজী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস,আই কাজী গোলাম সরোয়ার। আলোচনা শেষে পুলিশ সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নলছিটি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের প্রসিদ্ধ বিদ্যাপিঠ জেড.এ. ভুট্টো ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড.এ. ভুট্টো ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। আলোচনা সভায় উক্ত কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা পুলিশের উদ্দ্যোগে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার আনন্দ উদযাপনের অংশ হিসেবে কেককাটা, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, লাইভ টেলিকাষ্টের মাধ্যমে ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন প্রচার, স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দশমিনা থানার সামনের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. শামছুর নাহার খান ডলি. আওয়ামী লীগ নেতা এ্যাড. নাঈম মোঃ বশির, বহরমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন মাতুব্বর ও দশিনা রিপোর্টর্স ইউনিটির সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জী প্রমূখ।