বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী ডেস্ক॥
বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠী এলাকায় অভিযান চালিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (০৮ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত বজলুর রশিদ এর ছেলে মোঃ জাহিদুর রহমান @ নাইম(৪০)। তার কাছ থেকে ৮৪০ পিচ ইয়াবা ও সেনাবাহিনী ইউনিফর্ম এবং নগদ ১৪ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।