স্কুল জীবনের শিক্ষাগুরু সুলতান স্যারের পাশে মজিবর রহমান সরোয়ার

রূপালী বার্তা।।
স্কুল জীবনের শিক্ষাগুরু বরিশাল নগরীর পুরান পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমেদ লস্করের শারিরীক খোঁজ খবর নিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সোমবার (০৮ মার্চ) দুপুরে ৩নং ওয়ার্ডের পুরান পাড়া সুলতান আহমেদ এর বড় জামাতা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল হক মৃধা (হক মাস্টার) এর বাস ভবনে দেখতে জান সরোয়ার।

এ সময় তিনি সাবেক এই প্রধান শিক্ষকের অসুস্থতা ও চিকিৎসা বিষয়ে খোঁজ নেন। পরে সুলতান স্যারের রোগমুক্তি কামনা করে দোয় করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

এসময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন (সুন্দর আলম), সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, ছাত্রদলের সাবেক জেলা আহবায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।