কলাপাড়ায় জেলা চাই দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় জেলা চাই দাবিতে মঙ্গলবার (০৯ মার্চ) সকাল ১০ টায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে মানববন্ধন করা হয়েছে।

কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি।

অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভা মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মহিলা আয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান বন্টিন, অধ্যক্ষ সৈয়দ নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, রাঙ্গাবালী আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান মামুন প্রমুখ।

মানববন্ধনে শত শত ব্যানার ফ্যাস্টুন প্রদর্শন করা হয়। শত শত সংগঠন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন। কলাপাড়া পৌরসভার দুই কিলোমিটার এলাকা মানববন্ধনে পরিনত হয়।

পরে এমপি মহিব্বুর রহমানের নেতৃত্বে কলাপাড়া ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।