বরিশাল কাকলির মোড়ে সকাল-সন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরে আগুন

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর কাকলির মোড় সকাল সন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে হঠাৎ করে প্রতিষ্ঠানটিতে আগুন জ্বলতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে আসেন। এরপর কমপক্ষে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সজিবুর রহমান জানান, তাদের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে তা জানা যাইয়নি।

এদিকে, নগরীর প্রাণকেন্দ্রে আগুন লাগার সংবাদ পেয়ে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাজার হাজার উৎসুক জনতা ভির করে।