গৌরনদীতে নদীর তীর থেকে নবজাতকের লাশ উদ্ধার

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার বয়াতী বাড়ি সংলগ্ন পালরদী নদীর তীর থেকে মঙ্গলবার (০৯ মার্চ) রাতে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, স্থানীয়রা নদীর তীরে নবজাতক শিশুর মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।