“নতুন দিনের আশায়”

“নতুন দিনের আশায়”
-পবিত্র মহন্ত জীবন

প্রতিদিন সাতসকালে ভোরে কিরণ হাসুক
নববর্ষের আগমনে শান্তি বিলিয়ে আসুক।

উৎসবের দিনগুলি তাই নতুনভাবে সাজুক
মন্দিরে ও-ই উলুধ্বনি মঙ্গলঘন্টা বাজুক।

বিগত দিনে গ্লানিবোধ সবার থেকে মুছুক
নতুন সালে শুভক্ষণে নতুনভাবে আসুক।

নিত্যদিনের স্বাধীনতা পাখিরা আজ উড়ুক
আমাদের এই মাতৃভূমি স্বাধীনতায় অাসুক।

নিপীড়ন-জীর্ণগুলো ধুলোয় যেয়ে মিশুক
নববর্ষে নতুনভাবে শান্তি-সুখ আসুক।