দারোয়ানকে খুন করে আকিজ বিড়ি লুট

অনলাইন ডেস্ক।।
বন্দর নগরীর পতেঙ্গা এলাকায় আকিজ বিড়ির একটি গোডাউনের দারোয়ানকে খুন করে বিড়ি লুট করেছে দুর্বৃত্তরা। নিহত দারোয়ানের নাম রাজিব উদ্দিন কবির (৪০)।

বুধবার (১০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে পতেঙ্গা জিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ভোরে থানার জিএম গেট এলাকা থেকে ডাকাতির ঘটনায় নিহত এক দারোয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দল ওই দারোয়ানকে শ্বাসরোধে করে হত্যা করেছে। এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’