নেশার টাকা না দেয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা

সঞ্জয় সরকার, কালকিনি প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে নেশার টাকা না দেয়ায় মা সো‌নেখা জয়ধর(৫০)কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে নেশাখোর ছেলে রথিন জয়ধর(২৮)। ঘাতক র‌থিন জয়ধর(২৮)নবগ্রম এলাকার রা‌ধেস্বর জয়ধ‌রের ছে‌লে। ঘটনার পর ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলেকে আটক করেছে।

ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি এবং ছেলে রথিন জয়ধরকে আটক করেছি।