মন বৃষ্টি

মন বৃষ্টি
-সাইফ উদ্দিন মিলন

কালো বলে কহিলেন সে
ঘৃণা ভরা অন্তরে
বাসিনা ভালো একটুও
তুমি যে বড্ড অযোগ্য।

মৃদু হাসি মৃদুস্বরে কথার রশ্মি
আমায় শুধালো না সে
তিক্ত বেদনায় হে
ডুবলেম চিরতরে।

সাত বসন্ত যন্ত্রণা সয়ে
আট বসন্ত গিয়েছে বয়ে
অপেক্ষা আমৃত্যু বেদনা সহিবার
পথ নেই তাহারে ছাড়িবার।

গভীর বন্ধনে নিবিড় আনন্দে
তাহারে বাঁধিয়াছে আমার প্রাণ
সহি সব ব্যাথা যার হাসির আড়ালে
তাঁর তরে পোড়াব কলিজা খান।

অবহেলা অপমান ঘৃণা
কিছুই যেন মানিনা
কেবলি দেখি প্রেম ভরা দৃষ্টিতে
যদি ধুয়ে যায় তাঁর মন বৃষ্টিতে।

হয় তো আর হবেনা আমাদের সুখ
কেটে যাবে অনন্তকাল একাকীত্বের দহনে
কোন প্রেম হয় তো জাগবে না তাহার মনে
কেবলি অপেক্ষা বিষক্ত মৃত্যু আসুক এইখানে।