মুলাদীতে বিএনপি নেত্রী সেলিমা রহমানের রোগমুক্তি কামনায় দোয়া

মুলাদী প্রতিনিধি।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী বেগম সেলিমা রহমানের রোগমুক্তি কামনায় মুলাদীতে দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা যুবদল। রোববার (১৪ মার্চ) বাদ আসর উপজেলার কাজিরচর ইউনিয়নের খাশেরহাট বন্দর সংলগ্ন হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় সাফা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাজ্বী মাওলানা আঃ খালেক। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম দিপু, মুলাদী পৌর বিএনপির সহ-সভাপতি সিকদার আলমগীর, মুলাদী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক একে আজাজ কালাম খান, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ প্যাদা, সিঃ সহ-সভাপতি মোঃ খবির সিকদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, সাবেক কাউন্সিলর কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, রোকনুজ্জামান রোকন, মোঃ গিয়াস উদ্দিন খান, সাবেক পৌর সেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, কাজিরচর ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা, নজরুল ইসলাম মৃধা, চরকালেখান ইউনিয়ন যুবদল সভাপতি আঃ রব আকন, পৌর যুবদল নেতা সাইদুর বেপারী, বরিশাল উত্তর জেলা সেচ্ছাসেবকদল কৃষি বিষয়ক সম্পাদক মিঠু আহম্মেদ, কাজিরচর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সিঃ সহ-সভাপতি মোঃ নয়ন খান, কাজিরচর ইউনিয়ন যুবদল নেতা মামুন মোল্লা, সাবু খান, কামাল পাটোয়ারী, বরিশাল জেলা ছাত্রদল নেতা অপু হাওলাদার, হেমায়েত হাওলাদার, ফিরোজ হাওলাদার।