বরিশালে ভোক্তা অধিকার দিবস পালিত

রূপালী ডেস্ক॥
“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এবারে বিশ্ব ভোক্তা দিবসের প্রতিপাদ্য নিয়ে বরিশালে ট্রাক শো, আলোচনা সভা, জেলার বিভিন্ন উপজেলায় প্রচার প্রচারনার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব মোঃ সাইফুল হাসান বাদল।

সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অয়োজনে বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব, মোঃ সাইফুল হাসান বাদল।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখে-ন বরিশাল চেম্বাস অব কমার্স সহ-সভাপতি আমিনুর রহমান ঝান্ডা, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি এ্যাড, এস এম ইকবাল, বরিশাল জেলা (ক্যাব) ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, হিরন কুমার দাস মিঠু, সাধারন সম্পাদক রনজিৎ দত্ত সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।