বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে এ.এইচ.এ এমপি কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
“শিক্ষা জাতির মেরুদন্ড, খেলাধুলা জাতির মানদন্ড” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত উদ্যোগে এ.এইচ.এ. এমপি কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, বুধবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ.এইচ.এ. এমপি কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদার, উজ্জল লাহেড়ী, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইকসহ,সুশান্ত মজুমদার প্রমুখ। খেলায় উপজেলার ৩২টি দল অংশগ্রহন করেছে।