কাউখালীতে দুইটি ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর॥
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলার দুইটি ইউনিয়ন ৩ নং কাউখালী সদর ও ২ নং আমরাজুড়ী ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১০৪ জন প্রার্থী মনোয়নয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা রিটানিং অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউখালী সদর ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থী, পুরুষ সদস্য ৩৮ ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ১৪। আমরাজুড়ী ইউনিয়ন ০৪ জন চেয়ারম্যান প্রার্থী, পুরুষ সদস্য ২৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। ১৯ মার্চ যাচাই বাছাই, প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ, এবং প্রতীক বরাদ্দ ২৫ মার্চ।