বসন্তের সকাল

বসন্তের সকাল
-এ কে সরকার শাওন

ফুল ফাগুনে বসে বাতায়নে
বিস্ময়ে দেখি শোভিত অঙ্গন!
কারুকাজে নন্দিত সাজে
মোর সুখের ছোট্ট ভুবন!

রৌদ্র ঝলমল শান্ত সকাল
দূরে নির্মেঘ নীলাকাশ!
পল্লবে বনে মিতালীতে রণে
ঝিরিঝিরি অলস বাতাস!

উদোম গায়ে বাতাসের চাদরে
আহা কি শান্তির পরশ!
কোকিলের তান চলে অফুরান
উদাসী মন বনে বেবশ!

শত বাহারী ফুল কলি পরী
উপভোগে সার্থক দু’নয়ন!
বিধাতার দানে ফুলের ঘ্রাণে
উল্লাসিত তনু মন!

ফুল ফুলে ঘেঁষে নাচে বাতাশে
গাঁদা, দোপাটি, নয়নতারা!
লাল-হলুদ ম্যাজেন্টা-মিশ্র
পৌর্তলিকা সবই নজরকাঁড়া!

সাদা অপরাজিতায় শুভ্রতা ছড়ায়
নীলেও মিশে আ ছে কতো সাধ!
সুদূর আ কাশ স্বপ্ন-বিলাশ
মন মনে হারানোর ফাঁদ!

ডানা মেলে উড়ে ফুলে ফুলে ঘুরে
ভ্রমর-মৌমাছি-প্রজাপতি!
কান পেতে স্মরি নিরব সুর লহরী
মানসপটে ছড়ায় জ্যোতি!

সবুজ ঘাসের ডগায় শিশির
আলোক রেখা চিকচিকায়!
কচি আ ম জাম ডালিম পাতা
স্বপ্ন বিভোরে ঝিকমিকায়!

সবুজাভ সব পান্নার ঠাঁই
লউয়ের ডগা পুঁইয়ের আ গায়!
নজর কাড়া লম্বা বেগুনে
টোপাজের রং ঠিকরায়!

ফটকের ওপাশে করবী গাছে
ফুটেছে বাহারী হলুদ ফুল!
জগলু বলে ফুল নয় মোটেই
প্রিয়ার কানে দোলন্ত দুল!

মেহেদী পেয়ারা কদম গাছে
চড়ুই শালিক শীষ ছড়ায় !
লেবু ডালিম লিচু গাছে
টুনটুনি খুশীর খবর রটায়!

অদূরে খাঁচায় জোড়া-পায়রা
রাজু-নাজু নাম হায়!
সারাক্ষণ করে বাকুম বাকুম
দেখে দু’চোখ জুড়ায়!

আমের মুকুল জামের ফুল
সুঘ্রাণ ছড়ায় চারিদিক!
নারকেল পাতায় অগ্রভাগে
আলো ঠিকরায় চিকচিক!

লাল-সবুজ হলুদ-নীলে
ধূসর ধরতী অপরূপা!
যা দেখি সব লাগে ভালো
সবই যে বিধাতার কৃপা!

এক চিলতে আ পন বাড়ীর
পরতে পরতে সুখ সম্ভার!
মেরুতে মরুতে বিষুবে নাই
এতো স্বপ্ন-সুখের সমাহার!

কবিতাঃ বসন্তের সকাল
কাব্যগ্রন্থঃ আপন-আভাস

এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
১৭ মার্চ ২০২১