মুলাদীতে ৫ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

মুলাদী প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুলাদী উপজেলার ৬টি ইউনিয়নের মনোনয়ন পত্র বাছাই এর ৫ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন পত্র জমার শেষ দিনে ৬টি ইউনিয়নে ২৪ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, যাদের ২৪টি মনোনয়ন ফরমই বৈধ ঘোষনা করা হয়েছে, সংরক্ষিত আসনে ৬টি ইউনিয়নে ৬৯ টি মনোনয়ন ফরম জমা পরে যার মধ্যে ১টি বাতিল করা হয়েছে এবং সাধারণ সদস্য পদে ৬টি ইউনিয়নে ১৮৫ মনোনয়ন ফরম জমা পরে তার মধ্যে ৫টি বাতিল ঘোষনা করা হয়েছে।

সংরক্ষিত আসনে বাতিলের মধ্যে রয়েছে মুলাদী সদর ইউনিয়নে ৪, ৮ ও ৯নং ওয়ার্ডেও সংরক্ষিত ১টি, সাধারণ সদস্য পদে নাজিরপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডে ১টি ও মুলাদী সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ২টি, কাজিরচর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১টি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

মুলাদী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আলী আশ্রাব ও হাবিবুর রহমানের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে সাবেক ইউপি সদস্য স্বপন হাওলাদার।