সাংবাদিক জাকিরুল আহসানের ‘পিতা’ আর নেই

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও রূপালী বার্তার বার্তা সম্পাদক জাকিরুল আহসানের পিতা আলহাজ্ব মোঃ সুলতান আহমদ লস্কর আজ শনিবার (২০ মার্চ) দুপুর ১২ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে…………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ২ মেয়ে, ২ পুত্র সন্তান ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সুলতান আহমদ লস্করের মৃত্যুতে রূপালী বার্তা পরিবার তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। তাঁর মৃত্যুতে রূপালী বার্তা পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

আজ রাত ০৯টায় পুরানপাড়া হাইস্কুল মাঠে জনাজা নামাজ অনুষ্ঠিত হবে।