তেলিখালী ইউপিতে নৌকার মাঝি শামসু উদ্দিন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

মামুন হোসেন, ভাণ্ডারিয়া।।
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি শামসুদ্দিন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের পর শুক্রবার (১৯ মার্চ) প্রার্থীতা বাছাই শেষে তিনি অপ্রতিদ্বন্দী হিসেবে নির্বাচিত হলেন।

শামসু উদ্দিন হাওলাদারের বাবা মরহুম শাহাদাৎ হোসেনও ছিলেন অত্র তেলিখালী ইউনিয়নের বারবার চেয়ারম্যান। তার বড় ভাই মহিউদ্দিন মহারাজ পিরোজপুর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ও মেঝ ভাই মো: মিরাজুল ইসলাম ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক। তার অন্য ভাই-বোন ব্যবসা ও শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছে।

জানা গেছে, প্রথম ধাপে ভাণ্ডারিয়ার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে কেবল ৩ নম্বর তেলিখালী ইউনিয়নে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শামসু উদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এখন শুধু আনুষ্ঠানিক ভাবে ঘোষনার বাকী। অপরদিকে উপজেলার ৫ টি ইউনিয়ানে ৫ জন চেয়ারম্যানের বিপরিতে ২৮টি মনোনয়ন দাখিল করলে ২১টি বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়। সংরক্ষিত মহিলা সদস্য ১৫টি পদে ৬২টি মনোনয়ন দাখিল করলে এর মধ্যে ৫১টি মনোনয়ল বৈধ হিসেবে বিবেচিত হয়। সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ৪৫টি পদে ১৯৯টি মনোনয়ন জমা দিলে এর ১৬১টি বৈধ হিসেবে বিবেচিত হয়। ইউপি নির্বাচনকে ঘিরে গ্রাম গ্রামে পাড়া-মহল্লায় ক্রমেই উৎসব মুখর হয়ে উঠছে।