মির্জাগঞ্জে আমরি হামজার তাফসির মাহাফিল অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে গাবুয়া ব্লাড ডোনার ফাউন্ডেশনের উদ্যেগে শনিবার (২০ মার্চ) রাতে স্বাধীনতার ৫০ বছর ও ১১তম বার্ষিক তাফসিরুল কোরাআন মাহাফিল অনুষ্ঠিত হয়।গাবুয় বাজার মাদ্র্র্র্র্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকি। মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ ইসহাক হাওলাদারে সভাপতিত্বে প্রধান বক্তার বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। আরো তাফসির পেশ করেন যাত্রাবাড়ি বাতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রশিদ, নাখাল পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আল্ আমীন। এ মাহাফিলে স্থানীয় ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ১৫ হাজরের অধিক মুসুল্লি অংশ নেয়।