প্রধানমন্ত্রীর সাথে দেখা হচ্ছে শিবপুরের জনপ্রিয় শিশু শিল্পী রাতিনের

নরসিংদী প্রতিনিধি।।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উদ্বোধনী ও প্রাথমিক শিক্ষা পদক -২০১৯ এর পুরস্কার বিতরণ করা হবে। আর এই প্রতিযোগিতায় দেশাত্ববোধক গানে শিবপুর মডেল স্কুলের এর শিক্ষার্থী নরসিংদী তথা শিবপুরের গর্ব শিশু শিল্পী ইফাত রাখিল রাতিন জাতীয় ভাবে বিজয়ী হয়। ইফাত রাখিল রাতিনকে দেশাত্ববোধক গানে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২১ এর জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী ১ এপ্রিল ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতিনের অনেক দিনের সপ্ন সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে এবং ওনাকে গান শুনানোর ইচ্ছে ছিলো এর মাধ্যমে তার সপ্ন পূরণ হতে যাচ্ছে। এতে সে এবং তর পরিবার ও শিবপুরবাসী অত্যন্ত আনন্দিত।

রাতিনের বাবা শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল মেয়ের এই অর্জন নরসিংদী তথা শিবপুরবাসী কে উৎসর্গ করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেন লেখাপড়া শিখে আলোকিত মানুষ হতে পারে এবং শিবপুবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে।