চরফ্যাশনে শিশুকে ধর্ষণের চেষ্টায় শালিশ বৈঠক, পরিবারকে প্রাণনাশের হুমকী

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।

চরফ্যাশন উপজেলার জিন্নগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টায় শালিশ বৈঠকে ২হাজার টাকা জরিমনা করে পরিবারকে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। এই ব্যপারে শিশুর মা বাদী হয়ে সোমবার (২২ মার্চ) বিকালে চরফ্যাশন থানায় ৩জনকে আসামী করে এজহার দাখিল করেন।

এজহার সূত্রে জানা যায়, উপজেলার জিন্নগড় ৬নং ওয়ার্ডের আঃমন্নানের পালওয়ানের ছেলে চায়ের দোকানদার কামাল পালওয়ান পানি খাওয়ার নাম করে গত শনিবার দুপুরে ঘরে প্রবেশ করে। খালি ঘর পেয়ে কামাল জোরপূর্বক মুখে কাপর বেঁধে শিশুকে ধর্ষনের চেষ্টা চালায়। তার ডাক চিৎকারে কামাল পালিয়ে যায়। রবিবার সকাল ১০টায় জিন্নগড় ইউপির চেয়ারম্যান মো. হোসেন এর গ্রাম বাড়ীতে শালিশ বৈঠক বসে। সেখানে শালিশদার মোতালেব ধর্ষণের চেষ্টাকারী কামাল পালওনকে চড়-ধাপ্পর মেরে শিশুর মাকে ২ হাজার টাকা দিয়ে বাসায় চলে যেতে বলেন। এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে শালিশ বৈঠকের অপর দু‘সদস্য লতিফ সর্দার ও জাকির হোসেন শিশুর পরিবারকে প্রাণনাশের হুমকী দেয়।

সোমবার দুপুরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংবাদকর্মীদের জানালে চরফ্যাশন ও ভোলার ৮জন সংবাকর্মী ঘটনা স্থলে উপস্থিত হলে নির্যাতিত পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে। সংবাদকর্মীরা ঘটনা স্থলে থাকতেই শিশুর পিতা-মাতা থানায় গিয়ে চরফ্যাশন থানায় কামাল পালওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে এজহার দাখিল করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া থানার এস আ ইনাজমুলকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।