বেতাগীতে আগুনে পুড়ে বসতঘর ছাই

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনা বেতাগীতে আকস্মিকভাবে আগুনে পুড়ে দুটি বসতঘর ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের বিশ্বাস বাড়িতে এ ঘটনাটি ঘটে।তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি।

জানা যায়, ওই বাড়ির বাসিন্দা আদম বিশ্বাস ও তার ছেলে জয়নাল বিশ্বাসের দুটি বসতঘরই পাশাপাশি। সকালে যে যার কাজে বের হলে ঘর ফাকা থাকে হঠাৎ আগুন দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার দিলে সবাই ছুটে এসে দেখে দুটি ঘরই পুড়ে যাচ্ছে। পরে ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সম্পূর্ণ ঘর, মূল্যবান কাগজপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগীর পরিবার ।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজান সালেহ বলেন,আগুন লাগার পর সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও বোঝা যাচ্ছে না।

বেতাগী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর শুনে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। ফায়ারসার্ভিস ও পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি,তদন্তে বেরিয়ে আসবে।