চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
চৌমুহনৗ পৌর অডিটরিয়ামে মেয়র খালেদ সাইফুল্লা’র সভাপতিত্বে মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৪টায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ।

এতে বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার বেগম, চৌমুহনী পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন কাজল, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ (সার্কেল) শাহ ইমরান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সিকদার, টিআই কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর বাশার স্বপন, ট্রাক ও ট্রলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার, চৌমুহনী হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক আজাদ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন আদর, সিএনজি মালিক সমিতির সভাপতি সাইফুজ্জামান বাবু, সাধারণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুল মন্নান, টিভি সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম, পিকআপ মালিক সমিতির নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন, চৌমুহনী পৌরসভার সচিব মোঃ কাইউম উদ্দিন।

সভায় বক্তাগণ বলেন, চৌমুহনী শহরের যাটজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে যেসব সুপারিশ দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে পৌরবাসী এই সুফল ভোগ করবে। অনতিবিলম্বে তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।