স্বরূপকাঠিতে এতিম ও দুঃস্থ শিশুদের সেনাবাহিনীর ঈদ উপহার

স্বরূপকাঠি প্রতিনিধি।।

মুজিব বর্ষ উপলক্ষে স্বরূপকাঠিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বালিহারী খাদেমুল ইসলাম কওমী মাদ্রাসা এতিম খানায় শিশুদের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে মাদ্রাসা চত্বরে ওই ঈদ উপহার বিতরণ করেন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ মাহাবুর রহমান।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মো. হাবিবুল্লাহ দুলাল, ধারণ সম্পাদক মো. রুহুল আমিন, মাদ্রাসার সহ মোহতামিম আলহাজ মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদ উপহারের মধ্যে নগদ ৩ হাজার টাকাসহ তৈল,চিনি,সেমাই,পোলাউ চাল ও গুড়া দুধ রয়েছে।