ছাতকে গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতকে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। তার নাম অঞ্জনা বেগম (১৪), সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙিচর গ্রামের সফদর মিয়ার কন্যা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (২৪ মার্চ) দুপুরে ঘরের জানালার রডের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার এ ঘটনাটি ঘটে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি।

এ বিষয়ে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিক্ষার জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।