কবি

কবি
-এ কে এম শামীম আহমেদ

কবি তোমার প্রেমিক দুটি হাতে
এবার না হয় আগুন ঢালি
আগুন জ্বলুক তাতে।

একটু তুমি আগুন জ্বালাও
যেমন ফোঁটাও গোলাপ
তোমার হতেই উঠুক জ্বলে
মজলুমের অভিশাপ।

কবি খুব তো পারো
যতন করে নাড়ীর হৃদয়
জয় করিতে পাওনা ভয়।

একটু যদি সাহস করে নারীর মতন
লিখতে তুমি মাঝির কথা জেলের কথা
কৃষক শ্রমিক কেমন আছে কোথায় কেমন?

কেমন আছে বাংলা তোমার বছর পঞ্চশ শেষে
কেমন আছে স্বাধীনতা
কেমন করে আছে সবাই বেঁচে?

মুক্তির পথে তবে কি আর
এমন থাকে অন্ধকার!

কবি এবার তুমি গোলাপ ছাড়ো
তোমার হাতেই মুক্তি আসুক
আগুন জ্বালাও যদি পারো।

কলম তোমার হয় যদি এক রক্ত মাখা তীর
দেখবে কবি এই জনপদ উঠবে জেগে
জন্ম নেবে পাড়ায় পাড়ায় বিজয়ী মহাবীর।

দোহাই কবি এবার তুমি আমার কথা মানো
দেখবে যেথায় স্বৈরতন্ত্র
সেথায় আঘাত হানো।

কবি তোমার কলম রুখবে এমন সাধ্য কার
তোমার হাতেই মশাল জ্বেলে
ঘুঁচবে বলয় অন্ধকার।