বরিশালের আকাশে উড়লো পতাকাবাহি বিমান

রূপালী ডেস্ক॥
টানা ১ বছর পর বরিশাল ঢাকা রু‌টে রাষ্ট্রীয় পতাকাবাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিক ও নতুন বিমান শ্বেত বলাকা যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে।

এরপর সেখানে আয়োজিত বরিশাল-ঢাকা রুটে বিমানের ফ্লাইটের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জহিদ ফারুক শামীম-এমপি।

উদ্বোধন শেষে তিনি বলেন, আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করছি এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এ দুটির মহালগ্নে আজ বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ায় আমরা সকলেই গর্বিত ও আনন্দিত। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কারণ আজ বাংলাদেশ সল্পোউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছেছে এবং তার নেতৃত্বেই আমরা ২০৩১ সালে বাংলাদেশে উচ্চ মধ্যম আয়ে এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে অগ্রসর হচ্ছি।

তিনি বলেন, বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার পেছনে বরিশাল থেকে যাত্রী কম হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বরিশাল থেকে ঢাকায় বিমানের যাওয়ার যাত্রীর অভাব নেই।

কারন এখানে পায়রা বন্দর হয়েছে, তাপপবিদ্যুৎকেন্দ্র, সেনানিবাসহয়েছে, বিভিন্ন উন্নয়নকাজ হচ্ছে যাতে বিদেশীরা যাওয়া আসা করছেন।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিভাগীয়, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, বিমানের বরিশালের ম্যানেজার প্রশান্ত কুমার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।