নোয়াখালীতে মদ্যপান অবস্থায় যুবলীগ নেতার গুলিতে বন্ধু আহত

মোঃইব্রাহিম, নোয়াখালী।।
তথ্যসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১১.৩০ মিনিটের সময় নোয়াখালী জেলা যুবলীগের ১নং যুগ্ন আহ্বায়ক একরামুল হক বিপ্লব মদ্যপান অবস্থায় জেলা শহর মাইজদীর পার্শ্ববর্তী এলাকা হরিনারায়নপুরে নিজের ব্যাবসায়ী পার্টনার ও বন্ধু নয়ন কে গুলি করেছেন।

প্রত্যক্ষদর্শী অনেকেই জানিয়েছেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে জেলা যুবলীগ এর ১নং যুগ্ন আহ্বায়ক একরামুল হক বিপ্লব অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে নিজ দলের (যুবলীগের) একাধিক কর্মীকে গালিগালাজ, কিল ঘুষি ও চড় থাপ্পড় মারতে থাকেন এ সময় তার সাথে থাকা বন্ধু নয়ন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং পরিস্থিতি সাভাবিক করতে একরামুল হক বিপ্লব কে বাসায় চলে যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিপ্লব নিজের কোমরে থাকা পিস্তল বের করে ব্যাবসায়ী পার্টনার ও বন্ধুকে গুলি করেন। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে বিপ্লব’কে নিয়ন্ত্রণ করেন এবং গুলিবিদ্ধ নয়নকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতাল আরএমও সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ জানান, নয়নের শরীর থেকে একটি গুলি বের করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানালেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা অধিদপ্তরের টেন্ডার বাণিজ্যসহ লেনদেন নিয়ে বন্ধু নয়নের সাথে গত বেশ কিছুদিন ধরেই সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছিল।

এদিকে উক্ত ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টার উদ্দেশ্যে একরামুল হক বিপ্লবের অনুসারীরা ফেসবুকে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টর নাম উল্লেখ করে মিথ্যা অপপ্রচার শুরু করেছে দেখা যায়।

এ বিষয়ে একরামুল হক বিপ্লবের সাথে যোগাযোগ করলে তিনি নিজে গুলি করার কথা অস্বীকার করেন।

নোয়াখালী সুধারাম থানার অফিসার ইনসার্জ সাহেদ উদ্দিন জানান গুলিবিদ্ধ হওয়ার তথ্য জেনেছি। তবে কে বা কারা গুলি করেছেন তা জানেন না‌‌ বলে জানিয়েছেন তিনি।