স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে ভাণ্ডারিয়ায় হতদরিদ্র ও প্রতিবন্ধিদরা উপহার পেলো ৫০ টি অটোরিকশা

মামুন হোসেন, ভাণ্ডারিয়া।।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলো। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে ৫০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধিদের ব্যাটারী চালিত অটোরিকশা উপহার দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানবীর মো: মিরাজুল ইসলাম। তার দেয়া অটোরিকশা পেয়ে যেমনি খুসি হয়েছেন অসহায় পরিবারগুলো,তেমনি আনন্দিত হয়েছে গোটা ভাণ্ডারিয়াবাসী।

শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলার বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক ভাবে এ অটোরিকশা গুলো বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বহী অফিসার মো: নাজমুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: তৌহিদুল ইসলাম, যুদ্ধকালীন সাবেক কমান্ডার আব্দুল আজিজ সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান এনায়েত করিম, তৈয়বুর রহমান, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো.শামসুদ্দীন হাওলাদার,উপজেলা যুবরীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ শত শত বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সংবাদকর্মী,বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী সহ হাজারো মানুষ এ সময় উপস্থিত ছিলেন ।

অটোরিকশা উপহার যারা পেলেন উপজেলার বাসিন্দা ছিদ্দিক হাওলাদার (ভিটাবাড়ীয়া),উত্তম হাওলাদার (চরাইল), জাহিদ তালুকদার (তেয়ারিপুর), মাসুম হাওলাদার (পৈকখালী), হানিফ বিশ্বাস (পুর্ব ভান্ডারিয়া), হারুন হাওলাদার (নদমুলা), হাবিবুর রহমান মুন্সী (পূর্ব ভাণ্ডারিয়া), শাহ আলম মোল্লা, ইউনুচ আলী খান (ভিটাবাড়িয়া), ইউনুচ আকন (চরাইল), রফিকুল ইসলাম (গালুয়া), জাহাঙ্গীর হাওলাদার (মধ্য শিয়ালকাঠী), কুদ্দুস মৃধা (ভাণ্ডারিয়া), রাসেদ খান (ধাওয়া), দেলোয়ার হাওলাদার (কানুদাসকাঠী), সবুজ আকন (ভাণ্ডারিয়া), সজিব উকিল (চরখালী), নুর মোঃ খালিফা (পৈকখালী), জসিম উদ্দিন (উত্তর শিয়ালকাঠী), বাবুল মুন্সী (মাঠিভাংগা), আবু কালাম হাওলাদার (ভাণ্ডারিয়া), নাসির (উত্তর পৈকখালী), নাজির মাহম্মুদ (জুনিয়া), ছাইদুল ইসলাম বেপারী (ভিটাবাড়ীয়া), সুমন গাজী (ভিটাবাড়িয়া), হাসিব হাওলাদার (উত্তর শিয়ালকাঠী), জুয়েল হাওলাদার (লক্ষ্মীপুরা), আঃ রহিম (রাজাপুর), সেলিম হাওলাদার (লক্ষ্মীপুরা), আলম খান (লক্ষ্মীপুরা), সোলয়মান সরদার (পূর্ব ভাণ্ডারিয়া), সাইফুর ইসলাম (চরখালী), মিলন হোসেন রাজু (লক্ষ্মীপুরা), অপু শাহ (ভাণ্ডারিয়া), জহিরুল ইসলাম (নদমুলা), সৈয়দ আলী (পৌরসভা), মিরাজ খলিফা (উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া), আব্দুল কালাম (দক্ষিন ভাণ্ডারিয়া), হুকুম আলী (উত্তর পূর্ব ভাণ্ডারিয়া), বাবুল সিকদার (গৌরিপুর), কালাম আকন (মুসলিম পাড়া), রাসেল হোসেন (মধ্য ভাণ্ডারিয়া), মুরাদ খান (উত্তর পৈকখালী) সহ মোট ৫০ জনকে অটোরিশকা উপহার দেয়া হয়।

অটোরিশকা পাওয়া হতদ্ররিদ্র মাসুম হাওলাদার ও জুয়েল হাওলাদার বলেন, চেয়ারম্যান মিরাজ ভাই একজন দানবীর ও মহান হিৃদয়ের মানুষ। তার মত জনপ্রিয় চেয়ারম্যান বাংলাদেশের প্রতিটা উপজেলায় প্রয়োজন। তাহলে গরীব দুঃখির উন্নয়ন হবে। দেশ ও গ্রাম আরো উন্নত হবে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।

মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, তার রাজনীতি হচ্ছে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটানোর জন্য। নিজেকে নিয়ে ভাবনার কিছুই নেই। তিনি উপজেলাবাসীর পাশে থেকে তাদের একটু ভাল রাখতে কাজ করছেন। এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।