তজুমদ্দিনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

তজুমদ্দিন প্রতিনিধি।।
উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এই প্রতিপাদ্যে র‌্যালী, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলার তজুমদ্দিনে স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী দারিদ্র বিমোচণ কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে।

এদিকে উপজেলা পরিষদ মাঠে উন্নয়নশীল বাংলাদেশ উন্নয়ন তথ্য/চিত্র প্রদর্শনী ২দিনের মেলায় ১৭টি ষ্টল অংশ নেয়। অনুষ্ঠানে আগত অতিথিরা ঘুরে ঘুরে মেলার ষ্টলগুলি পরিদর্শণ করেন।